জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ০০:১২:৪৩ || আপডেট: ২০১৯-০৪-১৭ ০০:১২:৪৩
আনোয়ারা প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আনোয়ারার তৈলারদ্বীপ-বারখাইন এর্শাদ আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠ,সরকারহাট ও আশপাশ এলাকাজুড়ে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মঙ্গলবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন এর্শাদ আলী সরকারের উত্তরসূরী আরিফুল ইসলাম খান,তারেকুল ইসলাম খান,হানিফ মোহাম্মদ আবদুল করিম চৌধুরী,মেলা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ইউপি সদস্য নেজাম উদ্দিন,ইউপি সদস্য আরিফুল কবির,জাহাঙ্গীর আলম,একেএম ফারুক,নুরুল ইসলাম সওদাগর ও নাজিম উদ্দিন ছোটন প্রমুখ।
বুধবার বিকেলে মেলায় দেশের খ্যাতনামা বলীদের অংশগ্রহণে আকর্ষণীয় বলী খেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে বুধবার রাত পর্যন্ত। পরে ওয়াসিকা আয়শা খান এমপি অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন।