চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আহত দু’সহোদরের মধ্যে রিয়াদ এখনো শংকামুক্ত নয় : পটিয়া আ: সোবহান রাহাত আলী স্কুলের সম্মুখে গতিরোধক স্থাপন

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৩৫:৩৭ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৩৫:৩৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রকে পদ্মা অয়েলের তেলবাহী ট্রাক কর্তৃক ধাক্কা দিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় পটিয়ায় প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লে ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে প্রশাসন সহ ত্রি-পক্ষীয় বৈঠকে ছাত্রদেরর তিন দফা দাবি মেনে নেওয়া হয়। সেই মোতাবেক গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় গতিরোধক স্থাপন করে সড়ক ও জনপথ বিভাগ। এছাড়াও চমেকে চিকিৎসাধীন দুই সহোদর রেজভী ও রিয়াদ এর গতকাল অপারেশন সম্পন্ন হলেও রিয়াদের অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে তার পরিবার সূত্র জানায়।

জানা যায়, আহত দু’সহদও পশ্চিম হাইদগাও গ্রামের প্রবাসী উমর ফারুকের পুত্র। পটিয়ার বিভিন্ন স্তরের পেশাজীবীদের পক্ষ থেকে পশ্চিম পটিয়ার কলেজ বাজার এলাকা থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজের সম্মুখ দিয়ে বয়ে যাওয়া মহাসড়কে ফুট ওভার ব্রিজ স্থাপন করার দাবি জানানো হয়েছে। তারা দাবি করেছে মহাসড়কে শুধু মাত্র গতিরোধক দিলে হবে না, ছাত্র-ছাত্রীদের সড়ক পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ স্থাপন করা না হলে দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। তারা অবিলম্বে সড়ক ও জনপথ বিভাগকে এব্যাপারে ব্যবস্থা নিয়ে দূর্ঘটনা রোধে এগিয়ে আসার আহবান জানান। অন্যথায় পেশাজীবী মহল আন্দোলনে নামার ঘোষণা দেন।

এছাড়াও এলার্ট এন্ড এডভান্স দক্ষিণ জেলা আহবায়ক মহিউদ্দিন বকুল সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে বলেন, প্রতিদিন যেভাবে সড়কে দূর্ঘটনা ঘটছে তাতে অনেক মায়ের বুক খালি হচ্ছে। তিনি সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *