চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

গতিরোধকসহ ৩ দাবি মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার : পটিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র আহত : সড়ক অবরোধ

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ০০:০৬:৪৩ || আপডেট: ২০১৯-০৪-১৭ ০০:০৬:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালযের দুই ছাত্রকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে একটি পদ্মা অয়েলের তেলবাহী ট্রাক। যার নং চট্টমেট্টো-ঢ-০১-০০১৮। এতে আহতরা হচ্ছেন ১০ম শ্রেণীর ছাত্র মো: রেজভী ও ৯ম শ্রেণীর ছাত্র মো. রিয়াদ। তারা দু’সহদরের বাড়ী উপজেলার পশ্চিম হাইদগাও গ্রামে। তারা প্রবাসী উমর ফারুকের পুত্র বলে জানা গেছে। এতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া থানা সম্মুখ এলাকা থেকে পটিয়া সরকারী কলেজ র্পযন্ত সড়কে অবস্থান নিয়ে ১ ঘন্টা সড়ক অবরোধ করলে এ সড়কের উভয় পাশ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রশাসন সহ এক ত্রি-পক্ষীয় বৈঠকে ছাত্রদের দাবি মোতাবেক শীঘ্রই স্কুল গেইটে সংলগ্ন মহা সড়কে গতিরোধক, স্কুল চলাকালিন ট্রাফিক মোতায়েন এবং আহতদের সুচিকিৎসার বিষয়ে প্রশাসন আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, পটিয়া থানার সেকেন্ড অফিসার কামাল উদ্দিন, স্টুডেন্ট কেবিনেট সভাপতি মো. ফারহান সহ নেতৃবৃন্দ। এব্যাপারে আহত শিক্ষার্থীদের পক্ষে শহীদুল ইসলাম বলেন, বর্তমানে আমার দুই মামাতো ভাইয়ের অবস্থা খুবই আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, আহত দুই শিক্ষির্থী সহোদর। তারা দেড় টার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় তেলবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে এ দূর্ঘটনার সৃষ্টি হয়।

তাদের প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেকে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের পায়ে মারত্মক আঘাত হয়েছে। এখন তাদের সুস্থতা একমাত্র আল্লাহর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *