চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির অভিষেক প্রস্তুতি : পবিত্র রমজানের আবেদনকে অর্থবহ করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ০০:১১:০২ || আপডেট: ২০১৯-০৪-১৭ ০০:১১:০২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাহে রমজান শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত রবিবার খানাকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়ায় দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আনজুমান সদস্য আলহাজ্ব আবদুস ছাত্তার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ছগির চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ওবায়দুল হক হক্কানী, মো. নেজাবত আলী বাবুল, আলহাজ্ব মো. জাফর চেয়ারম্যান, আবুল মনছুর, মাওলানা খোরশেদ আলম রেজভী, মো. হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক শেখ মো. সালাহ উদ্দিন, অধ্যক্ষ এম.এ মান্নান চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল মনছুর, মোজাফ্ফর আহমদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, আবুল কাশেম তাহেরী, মো. আবদুল নুর, মাহবুবুল আলম এম.কম, আবু তাহের মুজাহেদী, শহীদুল ইসলাম চৌধুরী শামীম, ইঞ্জিনিয়ার মো. আবদুল মালেক, হাজী মুহাম্মদ ইদ্রিস প্রমুখ। এতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও ইফতার এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়।

এতে দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ছগির চৌধুরীকে আহবায়ক ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে বক্তারা বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ তরিক্বতের আদেশ উপদেশ মেনে আদর্শিক জীবন গঠনের দিক নিদের্শনা দিয়ে থাকে। আমাদের মাঝে আসন্ন মাহে রমজানকে অর্থবহ করার জন্য এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে সিয়াম সাধনা করতে হবে। সিয়ামের মাধ্যমে যাতে তাকওয়া অর্জন হয় সেদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। অন্যথায় রমজানের আবেদন পূর্ণতা পাবে না। তারা এজন্য এখন থেকেই পবিত্র রমজানের জীবন কর্ম কি হবে তা নিয়ে অনুশীলন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *