চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কোলাগাঁওয়ে গাউছিয়া কমিটির কাউন্সিল

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৩৮:১৫ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৩৮:১৫

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের গাউছিয়া কমিটির কাউন্সিল গত রবিবার ইউনিয়ন শাখার সভাপতি মো. আলী আবছার এর সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখা গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ।

প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন মো. হারুনুর রশিদ, এস.এম নজরুল ইসলাম, শফিউল আজম, জাহাঙ্গীর আলম, বদিউল আলম তুষার, মো. হোসেন, আবদুস ছালাম, মাষ্টার জালাল আহমদ, বক্তব্য রাখেন হাজী মো. হোসেন, আজিজুর রহমান মিয়া, এনামুল হক সাকিব, আবছার উদ্দিন, মাহমুদুল হাসান নয়ন, তৌহিদুল ইসলাম, মো. হোসেন, মো. আবু তৈয়ব, আবদুস ছাত্তার, মো. ওসমান, রেজাউল হাসান, আবদুল গফুর, আলমগীর কবির, সুফি আহমদ, ইকবাল হোসেন চৌধুরী, মো. ইকবাল, মো. রমজান আলী, ইব্রাহিম, ছালেহ আহমদ, মো. ইয়াছিন, মো. আবু তৈয়ব, আবদুল গফুর, মুজিবুর রহমান, আলী আহমদ, মনজুর আলম, মো. আবদুল জব্বার প্রমুখ। বক্তারা মহান আল্লাহ ও রাসূলের সন্তষ্টি অর্জনের জন্য তরিক্বতের নির্দেশনা প্রতিপালন করার আহবান জানান।

এতে কোলাগাঁও ইউনিয়ন কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হন মো. আলী আবছার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মহিউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *