আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৪৫:০২ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৪৫:০২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগার পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে ২য় বারের মত বর্ষ বরণ উৎসব উপলক্ষে গতকাল বিকালে শেখ রাসেল মঞ্চে সুপ্রকাশ চক্রবর্তী (অপু) সভাপতিত্বে এডভোকেট অনিক দে যীশুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, বক্তব্য রাখেন মিহির চক্রবর্তী, স্বপন কান্তি নাথ, অজিত দেবনাথ, রতন কুমার দে, বিকাশ দে রাজু, কামাল উদ্দিন, বিপ্লব চক্রবর্তী রিগ্যান, অর্পন চক্রবর্তী, রায়হান হামিদ অভি, কনক চক্রবর্তী, রিপন চক্রবর্তী, সজীব মিত্র, অভিষেক চক্রবর্তী, সনজয় দে, রাজিব মিত্র ও মো. মোরশেদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এ দিনে আমাদেরকে পুরোনো জরাজীর্ণতা ভুলে সফল ও স্বার্থক আগামী গড়ার শপথ নিতে হবে।