চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শোভনদন্ডী কলেজে মুজিবনগর দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৪০:০০ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৪০:০০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বুধবার কলেজ অধ্যক্ষ মো: হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের সহ-পরিদর্শক অধ্যাপক রাকিবুল হাসান। অধ্যাপক বিধান চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আবু মোহাং ইউছুপ চৌধুরী, অধ্যাপক সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকী, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, সিনিয়র শিক্ষক হাসান তারেক, শিক্ষার্থী আসফি খানম, সাদিয়া আফরিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাকিবুল হাসান এ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক পাঠের আহবান জানিয়ে বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *