আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৪২:৫৩ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৪২:৫৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের জন্মজাত কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহমদ এর স্মরণে স্মৃতিচারণ ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন গত ১৪ই এপ্রিল পটিয়ায় অনুষ্ঠিত হয়। শোকসভা পরিষদের আহবায়ক ও পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা বেগম শিরু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ স্মারক প্রকাশনা সম্পাদক জনাব সরিৎ চৌধুরী সাজু। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সাংসদ জনাব সামশুল হক চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শামসুজ্জামান।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মহসিন খাঁন, যুদ্ধাকালীন কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহমদ নবী, পটিয়া সাব জজ আদালতের এলজিপি, আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রবীন আইনজীবী এ্যাড: বদিউল আলম, চট্টগ্রাম ভেটেরীনারী ও এ্যানিম্যান সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. এ.কে.এম সাইফুদ্দীন, একুশে পত্রিকার সম্পাদক আযাদ তালুকদার, একুশে পত্রিকা সম্পাদনা পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামশক দীপু এবং তিন তিন বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এ্যাড: রেহেনা বেগম রানু উপস্থিত ছিলেন। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক, বীর মুক্তিযোদ্ধা সালামত উল্লাহ মল্ল , বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া’র বীর মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ বলরাম চৌধুরী গৈড়লা কে.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, অব: পুলিশ কর্মকর্তা শ্যামল কান্তি বড়ুয়া, সি.আই.ডি’র বিশেষ কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপুল বড়ুয়া, বিশিষ্ট সমাজ কর্মী বিকাশ বড়ুয়া মুকুট, সাংবাদিক রানা চৌধুরী, সাবেক বিভাগীয় কৃষি কর্মকর্তা ও মরহুমের ভ্রাতা জনাব জাফর আহমদ, চসিক কর কর্মকর্তা লায়ন এ.কে.এম সালাউদ্দীন, তরুণ সমাজ কর্মী জনাব অনুপম বড়ুয়া, মাস্টার প্রতাপ বড়ুয়া, কর্মী সুনীল বড়ুয়া, প্রকৌশলী নওশাদ করিম চৌধুরী, সমাজকর্মী ও বামনেতা সনত বড়ুয়া, আওয়ামী নেতা আবু সালেহ চৌধুরী, সহ জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মানে অভিষিক্ত করেছেন, তা জাতির জন্য বড় অর্জন।