আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ০০:০৯:০৫ || আপডেট: ২০১৯-০৪-১৭ ০০:০৯:০৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভা ও উপজেলা পূর্ব পরিষদ ছাত্রসেনার যৌথ উদ্যেগে নুসরাত জাহান রাপী হত্যার বিচার দাবীতে গত শুক্রবার বিকেলে পটিয়া থানার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপত্বিত করেন পটিয়া পৌর ছাত্রসেনার সভাপতি নজরুল ইসলাম শওকত, সাধারণ সম্পাদক মে’রাজ রেজার সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌর ইসলামিক ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মৌলানা কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক জোবাইরুল হক, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক এড. এস.এম রফিকুল আলম ওসমানী।
বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ছাত্রসেনার আহবায়ক মো: গোলাম সরোয়ার, নাজিম, আলাউদ্দিন, মিশু আরফাত মে’রাজ, সাইফু, মোজাম্মেল, লোকমান, মো: নয়ন প্রমুখ। সভায় বক্তারা ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।