রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:০৬:৫৫ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:০৬:৫৫
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি প্রতিনিধি : প্রাইম ব্যাংক লিমিটেডের ২৪ বছর পূর্তী উপলক্ষে ১৭ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি শাখায় কেক কেটে উদযাপন করা হয়েছে। এসময় ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, শাখা ব্যবস্থাপক সুমন কুমার ধর, কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম,জসিম উদ্দিন, আনোয়ারুল আজিম, জাবেদুল আলম,আশরাফ হোসেন,শফিউল আলম,আবু জাফর,শাখাওয়াত হোসেন, জমির উদ্দিন ও বেলাল উদ্দিন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা,ব্যবসায়ী,ডিজিটাল সমতির নেতৃবৃন্দ সহ অসংখ্য গ্রাহক।
এ সময় শাখা ব্যবস্থাপক বলেন,১৯৯৫ সালের ১৭ এপ্রিল অত্র ব্যাংকের যাত্রা শুরু করে আজ ব্যাংকটি মানুষের দোরগোড়ায় আর্থিক সেব পৌঁছে দিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।আগামী দিন গুলোতে ও গ্রাহক সেবার গুনগতমান অক্ষুন্ন রাখবে বলে প্রত্যায় ব্যক্ত করে সকলের আন্তরীক সহযোগিতা কামনা করেন।