চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এক সাংবাদিকের উপর হামলা,আটক-১

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:১০:৩৮ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:১০:৩৮

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি সোলেমান আকাশের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আজাদী বাজার থেকে বাড়ী ফেরার পথে। সন্ত্রাসীরা তার হাত ও পায়ে মারাতœক ভাবে আহত করে। এসময় আকাশের চিৎকারে লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শীলাব্রত বড়ুয়া বলেন, ফটিকছড়ি থেকে গুরুতর আহত আজাদীর সাংবাদিক আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। বাম পা ভেঙ্গে গেছে।

এ ঘটনায় নঈম উদ্দিন (২১) নামের একজনকে আটক করা হয়েছে। নঈম হামলার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। বুধবার সকালে আহত সাংবাদিককে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ সুপার নুরেআলম মিনা। এ ব্যাপারে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে সাংবাদিক আকাশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আজাদী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় বাজার ফেরত অন্য পথচারীদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়। আকাশের হাত, পা সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *