রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:০৪:৫৬ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:০৪:৫৬
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির হাইদ চকিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের অশ্লিনীয় ব্যবহার ও পায়ে লাতি দিয়ে দেয়ার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে গতকাল বুধবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ভিক্ষোভ মিছিল করেছে। পওে থানা পুলিশ ঘটনা স্থলে গেলে পরিস্থিতি কিছুটা শিথিল হয়। উক্ত বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী অভিযোগ করেন,প্রধান শিক্ষক সৈয়দ হোসাইনুর রহমান গত বছরের ১ এপ্রিল বিদ্যালয়ে যোগদান করেন। পরে উক্ত প্রধান শিক্ষক শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের কে স্কেল দিয়ে মারধর করে ও পায়ে লাতি মারা শুরু করে। এসব ঘটনা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে গতকাল বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী প্রতিবাদে ফেটে পড়ে।
এসময় নানা ধরনের ফেষ্টুন নিয়ে তারা প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিদ্যালয় আঙ্গিনায় বিক্ষোভ মিছিল করে নানা ধরনের শ্লোগান দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনেন ও তাদের আশ্বাস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছিলেন না। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে পরিচালনা পরিষদের জরুরী সভা ১৮ এপ্রিল ডাকা হয়েছে। পরিচালনা পরিষদ এ নিয়ে ছাত্র-ছাত্রীদের ও অভিযোগ শুনে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচন না করা,বিদ্যালয় কলেজে রুপান্তরে বাধার সৃষ্টি করা ও শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর কতিপয় বখাটে ছাত্র যারা সন্ধ্যা হলে অসমাজিক কাজে জড়িয়ে পড়ে বিদ্যালয় মাঠে শুয়ে থাকে তারা এসব কান্ড করছে। যেহেতু আমি বিদ্যালয়ের হোষ্টেলে থাকি সে জন্য আমি এসবের প্রতিবাদ করি। সেজন্য আমাকে মোবাইল ফোনে ও হুমকি দিয়েছে ; যা রেকর্ড করা আছে।
এমনকি পহেলা বৈশাখ বিদ্যালয়ে কোন অনুষ্টান না করার জন্য ও আগের রাতে হুমকি দেয়। যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক সিন্ধান্ত ও আছে। ছাত্র-ছাত্রীদেও মারধর করার প্রশ্নই আসে না। তবে আমার বিরুদ্ধে যা রটিয়েছে তা সবই মিথ্যা ও বানোয়াট।