চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ফের সক্রিয় সিএনজি চোর চক্র : কাথরিয়া থেকে চুরি হওয়া সিএনজি দুটি ৫ দিনেও উদ্ধার হয়নি!

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:০০:৩৩ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:০০:৩৩

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালীতে ফের সক্রিয় হয়ে উঠেছে সিএনজি চোর সিন্ডিকেট। গত ৩ মাসে বাঁশখালীতে অর্ধ ডজন সিএনজি বেবিটেক্সী, অটোরিক্সা ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এদিকে গত রবিবার বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের প্রবাসী জয়নাল আবেদীন তালুকদারের চুরি হওয়া দুটি সিএনজি বেবিটেক্সী ৫ দিনেও উদ্ধার হয়নি। ১৪ এপ্রিল রবিবার রাতে বাগমারা গ্রামের নিজ বাড়ির উঠান থেকে সিএনজি দুটি কৌশলে চুরি করে নিয়ে যায় দুস্কৃতকারীরা। এনিয়ে ওই দিনই প্রবাসী জয়নাল আবেদীনের ভাই মো: সালাহউদ্দীন বাঁশখালী থানায় অভিযোগ দিলেও পুলিশ সিএনজি দুটি উদ্ধারে এখনো কোন পদক্ষেপ নেননি।

এনিয়ে সিএনজি মালিক, চালকদের পাশাপাশি সাধারণ জনগনের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত আবদুর রশিদের পুত্র প্রবাসী জয়নাল আবেদীনের মালিকানাধীন সিএনজি দুটি চালক প্রতিদিনের মত রাতে বাড়ির উঠানে রেখে গেইটে তালা লাগিয়ে দেয়। রাতে অজ্ঞাতনামা চোরের দল বাড়ির গেইটের তালা ভেঙে কৌশলে সিএনজি বেবিটেক্সীগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখে উঠানে পার্কিং করা সিএনজিগুলো নেই। প্রবাসী জয়নাল আবেদীনের ভাই মো: সালাহউদ্দীন জানান, সিএনজি দুটি চুরি হয়েছে জানার পর আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোন সন্ধান পাইনি। পরে থানা পুলিশের আশ্রয় নিলে বিগত ৫ দিনেও পুলিশ সিএনজি উদ্ধার কিংবা চোরদের সনাক্ত করতে পারেনি। বাঁশখালীতে হঠাৎ করেই গত কয়েক মাস থেকে সিএনজি চোরচক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা বাঁশখালীর বিভিন্ন স্থান থেকে সিএনজি বেবিটেক্সী ও অটোরিক্সা চুরি করে তা বাঁশখালীর বাইরে এই চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দিচ্ছে। তদারকি ও নজরদারীর অভাবে প্রায় সময় বাঁশখালীর বিভিন্ন জায়গায় সিএনজি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, বাঁশখালীর কাথরিয়া থেকে চুরি হওয়া সিএনজি দুটি উদ্ধার ও চোরদের সনাক্ত করার ব্যাপারে পুলিশের তৎপরতা চলছে। সিএনজি চোর সিন্ডেকেটের বিরুদ্ধে পুলিশী অভিযান চলছে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *