চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে আওয়ামীলীগের নেতাকে কুপিয়েছে ২০/৩০ জন দুর্বৃত্ত

প্রকাশ: ২০১৯-০৪-১৭ ২৩:৫০:৫২ || আপডেট: ২০১৯-০৪-১৭ ২৩:৫০:৫২

 রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের (৪০) উপর হামলা চালিয়েছে ২০ থেকে ৩০ জন দুবৃর্ত্ত। মোজাম্মেল গহিরা শান্তির দ্বীপ সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত বলে জানাগেছে। হামলাকারীদের প্রত্যেকের হাতে হক স্টিক, লাটি ও দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা। বুধবার রাত ৮ টার দিকে রাউজান সদর ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোজাম্মেলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন রাউজান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। একারণে তাঁকে ১৭ /০৪ /২০১৯ ইং বুধবার রাত ৯ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, মোজাম্মেল মুহাম্মদপুর মহিউল উলুম সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটিরও সহ সভাপতি। এ মাদ্রাসায় গতকাল বুধবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ নামের একটি ধর্মীয় সংগঠন সেমিনারের আয়োজন করে। সেমিনার করার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির কোন অনুমতি নেয়া হয়েছে কীনা আয়োজক কমিটির কাছে জানতে চান মোজাম্মেল। একারণে ক্ষুব্ধ হয়ে সেমিনারে আয়োজক কমিটির সদস্য তার উপর হামলা চালান। ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মুহাম্মদ নাসির বলেন, ২০ থেকে ৩০ জুন যুবক মোজাম্মেলের উপর হামলা চালায়। হামলাকারীরা সবাই মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ নামের একটি ধর্র্মীয় সংগঠনের কর্মী। তিনি বলেন হামলাকারীদের প্রত্যেকের হাতে হক স্টিক, লাটি ও দেশীয় অস্ত্র ছিল।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আরেফিন আজিম বলেন তাঁর মাথায় ও মুখে আঘাত ছিল। রক্ত ক্ষরণও হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ নামের একটি র্ধমীয় সংগঠনের কর্মীরা এ হামলা চালায়। ঘটনার পর পর পুলিশ গিয়ে কাউকে পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *