চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ হাশেম ক্রিকেট লীগ ২৬ এপ্রিল মাঠে গড়াচ্ছে

প্রকাশ: ২০১৯-০৪-১৮ ২৩:৩৯:৫১ || আপডেট: ২০১৯-০৪-১৮ ২৩:৩৯:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা এম.এ হাশেম চেয়ারম্যান ক্রিকেট লীগ আগামী ২৬ এপ্রিল শুক্রবার মাঠে গড়াচ্ছে। এতে এবার ৭টি দল অংশ নিচ্ছে। দল গুলো হচ্ছে চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র, পটিয়া মোহামেডান স্পোটিং ক্লাব, নেজাম স্মৃতি স্পোটিং, সূর্য তরুণ ক্লাব, মনসা তরুণ সংঘ, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ কামাল স্পোটিং ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নেবে পটিয়া মোহামেডান স্পোটিং ক্লাব বনাম চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মো. হাবিবুল হাসানের দপ্তরে এ উপলক্ষে আয়োজিত সভায় টুর্নামেন্টের ফিকচার চূড়ান্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর এম.এ হাশেম চেয়ারম্যান।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান, ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম, আবুল কালাম বাবুল, পুলক চৌধুরী, আবদুল হাকিম রানা, নাছির উদ্দিন, বাদশা মিয়া, শাহ্ আলম খোকন, প্রণব দাশ, বোরহান উদ্দিন, শাহরিয়ার শাহজাহান, ক্লাব প্রতিনিধি ইমতিয়াজ হোসেন নিশান, মোহাম্মদ শাহেদ, আমিনুল ইসলাম বাচা, সাদ্দাম হোসেন মুন্না, রাশেদুল ইসলাম, রিন্টু নাথ প্রমুখ। সভায় বলা হয়, প্রথম বারের মত পটিয়ায় ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যে ক্রিকেট বল দিয়ে লীগ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *