চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বিসিবি একাডেমি কাপে ম্যান অব দ্যা সিরিজ হলেন পটিয়ার সন্তান আজিজ

প্রকাশ: ২০১৯-০৪-১৮ ২৩:৪২:২৭ || আপডেট: ২০১৯-০৪-১৮ ২৩:৪২:২৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এ ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন পটিয়ার সন্তান ঢাকা ব্রাদার্স একাডেমির অধিনায়ক আজিজুল ইসলাম। গতকাল রাজধানী ঢাকার সিটি ক্লাব মাঠে তার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. হানিফ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব গেম ডেভেলাপমেন্ট মো. ওমর হোসাইন, বিসিবির সহকারী পরিচালক মো. আবু ইমাম।

এসময় তারা টুর্নামেন্টে ভাল পারফমেন্স করায় আজিজুল ইসলামকে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার তুলে দেন। গতকাল প্রতিক্রিয়া ব্যক্ত করে আজিজুল ইসলাম বলেন, আমি চেষ্ঠা করেছি এ টুর্ণামেন্টে নিজের ভাল খেলা টা খেলার জন্য। টুর্ণামেন্ট কর্তৃপক্ষ সব দিক বিবেচনায় নিয়ে আমাকে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার তুলে দেওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *