চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার আশিয়ায় গাউছিয়া কমিটির অভিষেক

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:২৭:৫৪ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:২৭:৫৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আশিয়ায় ইউনিয়ন গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মো. হারুন সওদাগর। প্রধান অতিথি ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম এম.কম। উদ্বোধক ছিলেন আশিয়া ইউপি চেয়ারম্যান এম.এ হাশেম, প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীম, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম, যুগ্ম সম্পাদক নুরুল আমিন টিটু, বক্তব্য রাখেন মাও: হারুনুর রশিদ, আবদুর রাজ্জাক, মো. দিদারুল আলম, এড. মোরশেদ আলম প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ ও রাসূলের কোরআন এবং হাদিস মোতাবেক আউলিয়া কেরামের নির্দেশনা মোতাবেক পরিচালিত দ্বীনি সংগঠন। এ সংগঠন রাজনীতির উর্ধ্বে উঠে অবস্থান নিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য মু’মিন মুসলমান কাজ করে যাচ্ছে। তিনি এ সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে আল্লাহর ও রাসূলের সন্তুষ্টি অর্জনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *