আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:৪৪:১১ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:৪৪:১১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপে চরকানাই আদমপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় মোবারক আলী শাহ জুনিয়র স্টার চ্যাম্পিয়ন ও শাহ আজিজিয়া নিউ স্টার রানার্স আপ হয়েছে। শুক্রবার বিকালে চরকানাই আল আমীন ইদগাহ সংলগ্ন মাঠে এ খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেডিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফাইনেন্স ডিরেক্টর আলহাজ্ব মো. ইকবাল মাষ্টার।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান শেখ নুরুল ইমান চৌধুরী। উদ্বোধক ছিলেন পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা ফৌজুল কবির কুমার, ত্রিদীপ দত্ত, নিউটন বড়ুয়া, অশোক চৌধুরী, হুমায়ুন কবির, আহমদ সও:, আলহাজ্ব নাছির মুন্সি, আশরাফুল আলম শামীম, দোলন বড়ুয়া, মো. নাজিম, মো.জাফর, আরিফুল ইসলাম আরিফ, হারাধন দত্ত, হাবিবুর রহমান, ইসলাম মো. নুরুদ্দিন, জামাল উদ্দিন, আহমদ নুর, জয়নাল আবেদিন, আসম জাহেদ, হাসান, মামুন,আমজাদ, আকাশ, শিবলু, জুয়েল, মুবিন, বাবু সহ আরো অনেকে।