আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:২৫:৩৯ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:২৫:৩৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরায় সরকার প্রদত্ত ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল এ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ছনহরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশিদ দৌলতী।
এসময় পরিষদের সচিব ও সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশিদ দৌলতী বলেন, এ দেশটা সব মানুষের। এর উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সব ধরণের ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। পরে তিনি ভিজিএফ কার্ডের চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।