আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:২৩:৫২ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:২৩:৫২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপে চরকানাই আদমপাড়া স্পোর্টিং ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে মোবারক আলী শাহ জুনিয়র স্টার চ্যাম্পিয়ন ও শাহ আজিজিয়া নিউ স্টার রানার্স আপ হয়েছে। গতকাল এ দু’দলের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফাইনেন্স ডিরেক্টর আলহাজ্ব মো. ইকবাল মাষ্টার।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান শেখ নুরুল আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট দলের সাধারন সম্পাদক মো. বোরহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা ফৌজুল কবির কুমার, ত্রিদীপ দত্ত, আবুল কাশেম প্রমুখ। এতে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।