আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:৪১:০৯ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:৪১:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পিতা ছমদ আলী মাস্টার (৮৮) শনিবার বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। (ইন্নেলিল্লাহি….রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ (রবিবার) ২১ এপ্রিল সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের শোভনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, সাংবাদিক বিকাশ চৌধুরী, প্রণব দাশ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।