চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের মিলন মেলা : শতাধিক কৃতি ক্রিকেটার’র আগমন

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:২২:০৮ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:২২:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে আজ পটিয়ায় শতাধিক কৃতি খেলোয়াড়ের মিলন মেলা ঘটবে। গতকাল শুক্রবার এ উপলক্ষে পটিয়া আদর্শ বিদ্যালয় স্টেডিয়ামে মিলন মেলা নিয়ে প্রেস ব্রিফিং করেন ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি শাহ্ আলম খোকন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার শাহজাহান সহ নেতৃবৃন্দ। এতে বলা হয়, পটিয়ায় কয়েক যুগ ধরে অসংখ্য ক্রিকেটারের জন্ম হয়েছে। তারা সবাই দেশের বিভিন্ন ক্লাব ও জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। তাদেরকে এক জায়গায় করার মাধ্যমে পটিয়ার ক্রিকেট অংগনকে আরো সমৃদ্ধ করতে পরামর্শ গ্রহণ সহ সবাইকে নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার জন্য ক্রিকেটারদের এ মিলন মেলার আয়োজন করা হয়েছে।

এতে পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুল হাসান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িত নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। উক্ত মিলন মেলা সফল করার জন্য সংশ্লিষ্টদেরকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *