চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ফারইস্টের চট্টগ্রামের নতুন ইনচার্জকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:১৭:০৫ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:১৭:০৫

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম ডিভিশনের ইনচার্জ মনোনিত হওয়ায় কোম্পানীর জেইভিপি বাঁশখালীর কৃতি সন্তান খোরশেদ আলম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ফারইস্টের বাঁশখালী মডেল শাখা (একক)। আজ শনিবার বিকেলে বাঁশখালী পৌর শহরের সৌদিয়া মার্কেটস্থ ফারইস্টের কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের বাঁশখালী মডেল শাখার ইনচার্জ আলহাজ্ব মাওলানা জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম চৌধুরী বাঁশখালী মডেল শাখাকে জোনাল শাখায় রুপান্তর করে বাঁশখালীর প্রতিটি ঘরে ঘরে জীবন বীমার সুফল পৌছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বক্সবাজার সার্ভিস সেন্টারের ইনচার্জ জেএসভিপি মাওলানা আমিনুল হক, ভিপি ইনচার্জ কক্সবাজার জোন মাহমুদুল করিম, চকরিয়া জোনাল অফিস ইনচার্জ শামসুল হক মজুমদার, বাঁশখালীর নুরুল কাদের, মাওলানা আজিজুল হাছান, আবদুল্লাহ, আনসার উল্লাহ, ছরওয়ার কামাল, নুরুন নাহার, শহীদুল ওয়ারেস, কফিল উদ্দীন, বেলাল চৌধুরী, আবদুল্লাহ, আজমখান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *