চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:৩০:০৪ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:৩০:০৪

চকরিয়া প্রতিনিধি : আগামী প্রজন্মকে সনাতনী ভাবধারায় উজ্জীবিত করতে এবং প্রতিটি ঘরে ঘরে গীতার বাণী পৌছে দেওয়ার জন্য ৩৩ বছর পূর্বে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সনাতনী ভক্ত প্রাণ মানুষ মনোরঞ্জন দে গনেশ সহ ধর্ম প্রাণ মানুষদের হাত ধরে বাংলাদেশ সনাতনী সেবক নামক বৃক্ষের বীজ বপন হয়েছিল। সেই বীজ হতে সৃজিত বৃক্ষ আজ ফুলে ফলে সুশোভিত। অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ সনাতনী সেবকের প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল সকালে বিশ্ব কল্যাণে সমবেত গীতা পাঠ, উপাসনা, গীতাপাঠ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

ডুলাহাজারা ইউনিয়নের উত্তরপাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ বৈষ্ণ এর সঞ্চালনায় এবং মাষ্টার রুনেন্দু দিকাশ দে এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার সভাপতি সুধীর চন্দ্র দাশ এমএ, প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অসীম বরণ সেন, প্রধান বক্তা ছিলেন বাশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যাপক বাবুল কান্তি দেব, বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি কৈলাস কান্তি দে, বিকাশ দাশ, সাধারণ সম্পাদক বাশখালী উপজেলা কমিটি, অর্থ সম্পাদক নরোত্তম দাশ, প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে গনেশ, তপন কান্তি সুশীল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদ, চকরিয়া উপজেলা, ড: সুমন শর্মা, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া পৌরসভা শাখা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব দাশ, মাষ্টার বিজয় কুমার দে, সাবেক সভাপতি ডুলাহাজারা ইউনিয়ন কমিটি, ডা:রাখাল দাশ, সভাপতি চকরিয়া কেন্দ্রীয় ক্ষেত্রপাল মন্দির, সাধন দে, সভাপতি ডুলাহাজারা নতুনপাড়া হরিমন্দির। এসময় উপস্থিত ছিলেন, কমল দে, সাবেক সাধারণ সম্পাদক ডুলাহাজারা ইউনিয়ন কমিটি, রুপন দাশ, সাধারণ সম্পাদক ডুলাহাজারা ইউনিয়ন কমিটি, রোজারিও লিটন দে, সাংগঠনিক সম্পাদক ডুলাহাজারা ইউনিয়ন শাখা ও যিশু দে, সাধারণ সম্পাদক ছাত্র যুব কমিটি, চকরিয়া উপজেলা। বক্তারা গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আদর্শ মানুষ গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই।

প্রত্যেক অভিভাবককে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ পরিচালিত গীতা বিদ্যাপীঠ এ পাঠিয়ে গীতা শিক্ষায় মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন। গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *