চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:২২:০৫ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:২২:০৫

 মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার সময় উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর বাজারের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মহিউদ্দিনের ছোট ভাই সাদ্দাম হোসেন অভিযোগ করেন, বামনসুন্দর বাজারে সাদ্দাম ষ্টোর নামে আমাদের মুদি দোকান রয়েছে। তাঁর দক্ষিণ পাশে একটি ঘর দোকানের গোডাউন হিসেবে ব্যবহার করছি। সেখানে বিভিন্ন পণ্য রাখা হয়।

শুক্রবার রাতে পূর্ব শুত্রæুতার জের ধরে স্থানীয় আবুল হোসেন ও শহীদের সাঙ্গপাঙ্গরা দোকানে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় আগুন দেয়া ব্যবসা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *