চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদেরকে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে -হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:৩৭:০৩ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:৩৭:০৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন। যা বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে আগামী দিনে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক সময় আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে ভবনগুলো ছিল কাঁচা। কিন্তু পড়ালেখা ছিল খুবই পাকা। কিন্তু আজ ভবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আধুনিক হলেও শিক্ষা হচ্ছে খুবই কাঁচা। যা আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে অন্তরায়ের সৃষ্টি করবে। তিনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তিনি চাকুরীর জন্য শিক্ষা নয়, সুনাগরিক হওয়ার জন্য শিক্ষা অর্জন করার উপর গুরুত্বারোপ করেন। তিনি গতকাল পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপত্বি আলহাজ্ব শাহাদাত হোসেন ফরিদের সভাপতিতে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, চট্টগ্রাম প্রত্যাশী’র এক্সিকিউটিভ ডাইরেক্টর মনোয়ারা বেগম, বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মুহাম্মদ ইউনুচ তালুকদার, অভিভাবক সদস্য ফরিদুল আলম, জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ দিদারুল আলম ও ফাতমী সোহনী আরসালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *