জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২১ ০০:০১:৩৭ || আপডেট: ২০১৯-০৪-২১ ০০:০১:৩৭
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৩০তম সালানা জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমামে আহলে সুন্নাত পীরে কামেল আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ গহিরা মোহাম্মদীয়া আখতারুজ্জামান চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কাযী বদরুজ্জামান নঈমী,গাউছিয়া হাশেমী কমিটির আহবায়ক শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দিন হাশেমী,যুগ্ম আহবায়ক শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আবুল হাসান কাশেম,উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী,বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আজম নূরী,মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ও মাওলানা তৌহিদুল ইসলাম আনোয়ারী। মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান আলকাদেরী এতে স্বাগত বক্তব্য দেন।