চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশ: ২০১৯-০৪-২২ ০০:২০:২৯ || আপডেট: ২০১৯-০৪-২২ ০০:২০:২৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও থ্যালাসেমিয়া সচেতনমূলক লিফলেট কর্মসূচী শনিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমিনুর রহমান । উপস্থিত ছিলেন টিকা ও ভ্যাক্সিন বিভাগের মোহাম্মদ নাছির উদ্দিন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে শতাধিক লোকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদেরকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। ক্যাম্পে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম শহীদ, মোহাম্মদ দিলশাদ, মো. জাহেদ, মো. সাকিব, মো. ইয়াছিন, মো. জোবায়ের সাইমন, মো. তারেক, জেএ রানা, ইমরান, তানভীর, সাজ্জাদ, আকবর, জিন্নাতসহ অনেকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *