চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে আওয়ামীলীগ নেতা মোজ্জাম্মেল হকের উপর হামলার পঞ্চমদিনে কাগতিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৪-২২ ০০:২৪:২২ || আপডেট: ২০১৯-০৪-২২ ০০:২৪:২২

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হকের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।২৪ ঘন্টার বেধেঁ দেয়া আল্টিমেটাম শেষ হলেও তাদের দাবি আদায় না হওয়ায় রাজপথে নামে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কাগতিয়া মাদ্রাসা সংলগ্ন কাগতিয়া বাজারে বিশাল শোডাউন করে প্রতিবাদ সমাবেশ করে তারা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার, রাউজান পৌরসভার যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ালীগের যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ন সম্পাদক আহসান হাবিব চৌধুরী, ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পমোাদক আসিফ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মী সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তরা মুনিরিয়াকে জঙ্গিবাদী সংগঠন উল্লেখ করে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *