চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কুসুমপুরা মাদ্রাসায় নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:২৩:০৬ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:২৩:০৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কুসুমপুরা ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী এমপি।

মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ আবু সুফিয়ান টিপুর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ লোকমান হাকিম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি আজিমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, এস.এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম হোসাইন রানা, মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল শাকের, নুরুল আমিন প্রমুখ।

এতে প্রধান অতিতির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশকে এগিয়ে নিতে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে তিনি ব্যাপক পরিকল্পনার মাধ্যমে কাজ করছেন। শিক্ষা বান্ধব সরকারের এ নীতির কারনেই দেশ এগিয়ে যাচ্ছে অনন্য গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *