আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:৩৭:৫৬ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:৩৭:৫৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বনরেঞ্জ রবিবার উপজেলার কেলিশহর ছত্তার পেঠুয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানী কাঠ সহ একটি মিনি পিক আপ আটক করেছে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। জব্দকৃত গাড়ি নং ঝালকাটি-ড-১১-০০৪৯। জানা যায়, রবিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে আমির খসরু, শাহাজাহান, হেডম্যান মহি উদ্দিন, মাহবুল আলম সহ দায়িত্বরতরা কেলিশহর ছত্তার পেটুয়া এলাকায় পাচারের জন্য ট্রাক ভর্তি করার সময় সেগুন কাঠসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার অবৈধ কাঠ সহ হাতে নাতে একটি মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়।
এদিকে এ অভিযান পরিচালনা করায় কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু সহ পরিবেশবাদী কয়েকটি সংগঠন বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছে এবং আগামীতে ও বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহবান জানান। এব্যাপারে জানতে চাইলে পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও এ সংক্রান্তে বন আইনে মামলা হয়েছে। তিনি বন ধ্বংশ কারী যেই হোক ছাড় দেওয়া হবে না বলে তথ্য দিয়ে বলেন, বন নিধনের খবর পেলেই অভিযান পরিচালনা করা হবে। তিনি জনগনকে এ ধরনের বন নিধনের ও কাঠ পাচারের চিত্র চোখে পড়লেই বন বিভাগকে অবহিত করার আহবান জানান।