আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:৩২:২৮ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:৩২:২৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের উত্তর পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের মাঝে কোলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সামশুল ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়েছে। সোমবার বিকালে অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করে তাদের এই সহযোগিতা প্রদান করেন। এসময় পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা বদিউল আলম তুষারের পক্ষ থেকে ৭ পরিবারের মাঝে ৭ বস্তা চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজী চেয়ারম্যান শামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, হাজী ওসমান গনি, বদিউল আলম তুষার, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক খলিল আহমদ, ইউনিয়ন আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল আহমদ, রমজান আলী সদ্দার, হুমায়ুন কবির, নুরুল ইসলাম, বিকাশ বড়ুয়া, নাজিম উদ্দিন খোকন, দিদারুল আলম, শাহ জালাল, আব্দুল গনি মিয়া প্রমুখ।