চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার মৈতলায় অগ্নিদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে মোতাহের

প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:২৬:৩৮ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:২৬:৩৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৈতলায় অগ্নিকান্ডে ৩ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। গত শুক্রবার এ অগ্নিকান্ডে আবদুর রশিদ, জাগির হোসেন ও আনোয়ারা বেগমে সর্বস্ব পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। খবর পেয়ে পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী গত রবিবার বিকেলে দুর্গতদের মাঝে ছুটে যান। এসময় তিনি তাদের মাঝে নগদ অর্থ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তিনি দুর্গতদের বিষয়ে সরকারী ভাবে সহায়তার পাশাপাশি পটিয়া থেকে তিন তিন বার নিবাচিত এমপি হুইপ সামশুল হক চৌধুরীকে এ বিষয়ে অবহিত করে এ দুর্গত মানুষগুলোর নতুন জীবন গঠনে সহায়তাও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ’লীগ নেতা ইউসুফ নবী টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইউনুচ সিকদার, ইউনিয়ন আ’লীগ নেতা আবদুর রাজ্জাক, যুবলীগ নেতা জসিম উদ্দিন মেম্বার, ফোরকান উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল মোনাফ, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আকাশ, মো. ইমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *