চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রগতি সংঘের বর্ষ বরণে -মেয়র হারুন

প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:৩০:৩৬ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:৩০:৩৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বর্ষ বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের ম্যানেজার ফেরদৌস আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পংকজ চক্রবর্ত্তী, এসএম এরশাদুল করিম, বিপ্লব দাশ, আবদুল করিম, তানজিনা নুর, আবদুল আলিম প্রমুখ। এতে প্রধান অতিথি বাঙালির ইতিহাস ঐতিহ্য রক্ষায় বর্ষ বরণ ও বিদায়কে প্রতিপাদ্য করে নানা আয়োজনের মাধ্যমে এর ইতিহাস সম্পর্কে সকলকে অবহিত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *