প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০০:০৪:৪০ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০০:০৪:৪০
নিউজ ডেস্ক : বান্দরবানের শিল্পনগরী আজিজনগরের চৌধুরী শপিং কমপ্লেক্সের নীচতলায় যাত্রা শুরু করলো অভিজাত মিনি রেষ্টুরেন্ট আলিফা’স কিচেন। গত ১৯ এপ্রিল ২০১৯ বাদে জুমা এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন হয়। শুভ উদ্বোধন করেন করেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিল্পপতি রয়েল টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্হাপনা পরিচালক আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আজিজনগর হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ সাইফুল ইসলাম ( বি সি এস কৃষি) ডাঃ আবু হোসেন সাবেক মিশন প্রধান, ইসলামিক মিশন আজিজনগর, ডাঃ মোহাম্মদ জুনাইদ, বীরকন্ঠের সম্পাদক কাইছার হামিদ, আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ হুমায়ুন কবির,ডলুছড়ি রেন্জ কর্মকর্তা তোসাদ্দেক আলী, আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী জসিম উদ্দীন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,সাবেক সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, কৃষকলীগের সভাপতি মৃদুল কান্তি দাশ, বেলাল আহমদ, চট্রগ্রাম বিভাগীয় এডিটর দৈনিক ভোরের সূর্য্য , অগ্রণী ব্যাংক লিঃ আজিজনগর শাখার ব্যবস্হাপক মোঃ হেফাজতুর রহমান, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, আন্ধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাজেম উদ্দীন, ইসলামপুর বি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার,ছাত্রলীগের আহবায়ক নুরুল আলম রাজা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাসুদ আলম রানা, চাম্বি মফিজ বাজার পরিচালনা কমিটির সাধার সম্পাদক মহিউদ্দীন সওদাগর,ইউ পি সদস্য মোবারক হোসেন মহরম,এম ডি রোকন,জসিম উদ্দীন টিটু,মহিলা সদস্য কহিনূর আক্তার, ব্যবসায়ী নেতা সোহাগ মিয়া, নাজেম উদ্দীন প্রমুখ।
অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন আজিজনগর মারকাযুত-তাকওয়া মহিলা মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি তৌহিদুল ইসলাম। অনুষ্টানের মিড়িয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বীরকন্ঠ ও দৈনিক ভোরের সূর্য্য, বিজ্ঞাপনী প্রতিষ্টান মোহনা এ্যাড।