চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৪-২৩ ০২:১৭:৫৮ || আপডেট: ২০১৯-০৪-২৩ ০২:১৭:৫৮

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার সদরের আলুরঘাট সড়কের দর্জিপাড়া সংযোগস্থলে গত ২১ এপ্রিল সকাল আনুমানিক ৮ টায় একটি দ্রুতগামী মোটরসাকেলের সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধ গুরুত্বর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। আহত বৃদ্ধের নাম আহমদ কবির (৭০)। সে দর্জি পাড়ার মৃত আজম উল্লাহর পুত্র। জানা যায়, আহমদ কবির ঘটনার দিন ব্যক্তিগত কাজে বটতলী মোটর স্টেমনের দিকে আসলে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যোয়। সেখানে লাইফ সার্পোটে চিকিৎসাধীন ধাকা অবস্তায় গত ২২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার এক ছেলে উপজেলার এসিআই ও স্কয়ার কোম্পানির স্বনামধন্য ডিলার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ফরিদ এন্টার প্রাইজের প্রোপাইটর মোঃ ফরিদ উদ্দিন। একুই দিন বাদে আছর দর্জিপাড়া জামে মসজিদর মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় মোটর সাইকেল চালকের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় গাড়িটি আটক কিংবা কোন মামলা রুজু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *