জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:৪৬:০৩ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:৪৬:০৩
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের গাউছিয়া পাড়া এলাকায় গত ২২ মার্চ রাতে ভূমি বিরোধের জের ধরে বড় ভাইয়ের পরিবারের হামলার শিকার হয়ে ছোট ভাই আব্দুল মোনাফ খুন হয়। এঘটনায় আব্দুল মোনাফের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে আব্দুল মজিদের পরিবার সহ ১৪ জনকে অভিযোক্ত করে থানায় মামলা দায়ের করে। ঘটনার দিন রাতে বাদীর অবিযোগের প্রেক্ষিতে পুলিশ স্থানীয় আব্দুল লতিফকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে অভিযোক্তদের পরিবারের লোকজন বাড়ী ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। কেও কেও বাড়ি ঘরে আসতে চাইলেও প্রতিপক্ষের বাঁধার মুখে আসতে না পারার অভিযোগ উঠে। এসুযোগটি কাজে লাগিয়ে প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের সহায়তায় স্থানীয় মীর আহমদের পুত্র মৌলানা আব্দুল মুবিন প্রবাসী নুরুল ইসলাম ও অভিযোক্ত আব্দুল লতিফের ঘরে হামলা ভাঙচুর ও মালামাল লুটপাঠের অভিযোগ উঠে।
স্থানীয়রা ও পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে। ক্ষতি গ্রহস্থ গৃহ বধু ফেরদৌস আক্তার সাংবাদিকদের, অভিযোগ করে বলেন, আব্দুল মজিদ ও আব্দুল মোনাফ দুই ভাইয়ের পরিবারের মাঝে জায়গা জমি নিয়ে বছরের পর বছর মামলা হামলা চলে আসছে তারই রেশধরে গত ২২ মার্চ রাতে দুই ভাইয়ের মারামারিতে আব্দুল মোনাফ প্রাণ হারায়। ঘটনার সময় আমরা বাড়িতে না থাকার পরও আমার স্বামীর বিরোদ্ধে মিথ্যা অভিযোগ এনে এঘটনায় অভিযোক্ত করে। পরবর্তিতে প্রতি পক্ষ আমাদের বসত ঘরে আসতে বাঁধা দেয়। শুধু তাই নয় বহিরাগত সন্ত্রাসী এনে প্রকাশ্যে আমাদের ঘরে হামলা চালিয়ে ঘরে রক্ষিত ধান চাল আসবাব পত্র স্বর্ণালংকার সহ তিন পরিবারের বিশ লক্ষাধিক টাকার সব মালামাল লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, ঘরের গবাদি পশু,হাঁস মুরগি, পুকুরের মাছ, খেতের ফসলও লুট করে নিয়ে যায়। এমনকি প্রকাশ্যে দিবালোকে ঘরের দেয়াল, দরজা জানালা ভেঙ্গে পেলে। আমরা নিরুপায় হয়ে মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে সম্পন্ন ঘটনা অবিহিত করলে তাঁর নির্দেশে পুলিশি নিরাপত্তায় আমরা বাড়ি ঘরে ফিরে আসি।
তিনি আরো বলেন চিহ্নিত ব্যক্তিবর্গের বাড়িতে আমাদের অধিকাংশ লুন্টিত মালামাল রক্ষিত আছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কি ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মোনাফ হত্যা কান্ডের পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলে এসুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র বাড়িঘর ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘাটায়। খবর পেয়ে পুলিশ ক্ষতি গ্রস্থদের বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। তিনি আরো জানান হত্যা কান্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবেনা। তেমনি অন্যকোন পরিবারের উপর কোন জুলুম বরদাস্ত করা হবেনা।