চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

জাফর-গিয়াসের নেতৃত্বে তৃণমুল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ : আওয়ামীলীগের বর্ধিত সভায়–সরওয়ার আলম

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:১২:১৭ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:১২:১৭

চকরিয়া অফিস : চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২এপ্রিল’ বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ ভবনে সভাপতি ফিরোজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানুর সঞ্চলনায় পবিত্র কোরআন তেলওয়াতে মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় গত ১২এপ্রিল উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওয়ার্ড/ইউনিয়ন আওয়ামীলীগকে ঢেলে সাজানো ও গতিশীল করার লক্ষে প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার প্রতি আ¯’া বিশ্বাস রেখে, গ্রামকে শহরে উন্নত করতে ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে জাফর-গিয়াসের নেতৃত্বে তৃণমূল নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, মহিলা সম্পাদিকা জান্নাতুল বকেয়া রেখা, যুব ও ক্রীড়া সম্পাদক হাসানুল হক, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোসলেম নেওয়াজ মানিক, কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক কাইছার উদ্দিন আহমেদ (কাইছার মেম্বার), সহ সভাপতি বশির আহমদ ও প্রচার সম্পাদক রফিক আহমদ। উপ¯ি’ত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক যথাক্রমে ছাবের আহমদ, এনামুল হক মেম্বার, নুরুল আলম, মোজাহের আহমদ, আলমগীর, রূপন জল দাস, গিয়াস উদ্দিন সিকদার, দেলোয়ার হোসেন, ফরিদ আহমদ, বারেক আবদুল মালেক ও বাদল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *