চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে আজ মন্ত্রী বীর বাহাদুর এমপি আসছেন

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:৩৯:৫৩ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:৩৯:৫৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,,নাইক্ষ্যংছড়ি:: পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক পূর্ণমন্ত্রী হওয়ার পর এ প্রথম এক দিনের সফরে বুধবার (২৪ এপ্রিল ) নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। এ উপলক্ষ্যে ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব।
প্রশাসন সূত্র জানান, মন্ত্রীর আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে-নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে দৌছড়ি উচ্চ বিদ্যালয় নির্ম্মিত ভবন উদ্বোধন ও স্কুল মাঠে সৌর বিদুৎ প্যানেল বিতরণ,সদর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় মহিলাদেরকে ভিজিডি চাল বিতরণ, উপজেলা মুক্ত মঞ্চ চত্ত্বরে এডিপি ভূক্ত প্রকল্পের উদ্বোধন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধানে ৫০ শস্যা বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের কথা ও রয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যানআওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, আমাদের বীর বাহাদুর এমপি পার্বত্য বিষয়ক পূর্ণ মন্ত্রী হওয়ার পর এই প্রথম আগমন নাইক্ষ্যংছড়িতে। মন্ত্রী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *