আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:২৮:১৭ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:২৮:১৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার দক্ষিণ ভূষি শ্রী শীতলা মায়ের মন্দিরে ৯৯ তম বর্ষ পূর্তি ও ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ, ধমীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়। এ উপলক্ষে গীতাযজ্ঞ উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় দিন ব্যাপী শীতলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন শ্রীমৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ।
বক্তব্য রাখেন অধ্যক্ষ শং করমঠ চট্টগ্রাম, সভাপতি সুজন দেব নাথ, সাধারণ সম্পাদক নান্টু দেবনাথ, অর্থ সম্পাদক চন্দন দেবনাথ, জগধাত্রী মাতৃ মন্দির সভাপতি ত্রিদিপ দত্ত, ৫নং ইউপি মেম্বার ও সম্পাদক অজিত দেবনাথ, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবলা মল্লিক, সাবেক সভাপতি কানু দে, মন্দির কমিটির সম্পাদক সুজন দেবনাথ, শুভাষ নাথ, অর্পন চক্রবর্ত্তী, সম্পাদক দিলীপ দেবনাথ, সদস্যদের মধ্যে প্রিয়তোষ দে নীলু, সজল নাথ, সুমন নাথ, রুবেল চক্রবর্ত্তী, ঠিটল চক্রবর্ত্তী, সম্পাদক কাঞ্চন নাথ, শিবু নাথ, জয় নাথ, আনন্দ নাথ, জুয়েল নাথ, কাঞ্চন নাথ (ছোট), রাসেল নাথ (ছোট), নয়ন নাথ, শুভ নাথ, টিপু নাথ, টিংকু নাথ, রূপন নাথ (ছোট), বিপ্লব নাথ (বড়), বিপ্লব নাথ (ছোট), আকাশ নাথ, রূপন নাথ (বড়), অঞ্জন নাথ, অজয় নাথ, বিজয় নাথ, জনি নাথ, বাবলু নাথ, শংকর নাথ, পুতুল নাথ, জনি নাথ (জামাই)।
সভায় বক্তারা বলেন, গীতার আলো ঘরে ঘরে জ্বালো এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রী মদভগবত গীতার আর্দশ, দর্শন, নিজেদের মনে প্রাণের হৃদয়ে ধারণ করলে তাদের জীবন সুন্দর, শুভময়, শান্তি, পাপ থেকে মুক্ত ও সফল কর্মময় জীবন উজ্জ্বল ভবিষ্যতে আলোর মত আলোকিত হবে এবং শ্রী কৃষ্ণের মুখনি:সৃত বাণী উপলব্ধি করে নিজেদের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে এর প্রতি ফলন ঘটাতে হবে। এছাড়া ধর্মীয় ঘোড়ামি, উশৃঙ্খল মুক্ত আদর্শিক জীবন গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। পরে গীতা শিক্ষায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।