আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:২৫:০৯ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:২৫:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডার গার্টেন ক্রীড়া, সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ভাল ফলাফল করে সকলের নজর কেড়েছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এর উদ্বোধন করেন সংস্থার সচিব ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল।
এ উপলক্ষে সভাপতি আমির হোসেন ম্যানেজারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পরিচালক বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস, পরিচালক মোহাম্মদ হাবিবুল হক, অধ্যাপক রওশনগীর আমিরী, সমাজসেবক ইমরানুল আলম, অধ্যক্ষ শামসুল আলম প্রমুখ।
এতে উদ্বোধক বলেন, শাহ আমিরুজ্জামান কিন্ডার গার্টেন শিক্ষার পাশাপাশি ক্রীড়ার উন্নয়নে নিবেদিত প্রাণ। তিনি সকলকে খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহবান জানান।