চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

প্রবাসী ভয়েস পত্রিকার উদ্বোধন ও প্রকাশনা উৎসব

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:০৫:২৯ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:০৫:২৯

 খলিল চৌধুরী, সৌদিআরব. : প্রবাসে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের সূর্য সন্তানদের পাশে থেকে সুখে দু্:খে কথা তুলে ধরার লক্ষে কয়েকজন তরুণ প্রবাসীর উদ্যোগে পবিত্র ভুমি সৌদিআরব থেকে ‘প্রবাসীদের পাশে সব সময়’এ শ্লোগান নিয়ে প্রকাশিত প্রবাসী ভয়েস পত্রিকার শুভ-উদ্বোধন ও প্রকাশনা উৎসবে জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর।

প্রবাসী ভয়েস পত্রিকার শুভ-উদ্বোধন ও প্রকাশনা উৎসব গত সোমবার রাতে পবিত্র মক্কা নগরীর হোটেল কুমকুম হল রুমে সংক্ষিপ্ত এক আলোচনা সভা সম্পাদক ও প্রকাশক তারেক আজিজ চৌধুরী সভাপতিত্বে- প্রধান অতিথি ও প্রকাশনা উৎসবের উদ্বোধক ছিলেন, এশিয়ান টিভি’র প্রধান উপদেষ্টা জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক ও পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ- কুতুব উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতির সদস্য সচিব ও পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, আল-হারামাইন প্রবাসী গ্রুপের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পরিচালক মোঃ-জানে আলম, পরিচালক রাশেদুল আমিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোকতার আহমদ, তরুণ ব্যবসায়ী সংগঠন জাকের উল্লাহ বাচ্চু, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম মক্কার আহবায়ক ফয়েজ আহমদ চৌধুরী, যুগ্ম-আহবায়ক মোঃ-নুরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত কেক কেটে প্রকাশনা উৎসব করেন, জিয়া উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, শোয়াইব মোঃ-তারেক আজিজ, দেলোয়ার হোসের প্রমুখ।

প্রবাসী ভয়েস পত্রিকার উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উৎসবের পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর বলেন, প্রবাসের মধ্যে বিশেষ করে সৌদিআরবের এমন দু’সময়ে প্রবাসীদের সুখেদুঃখের কথা তুলে ধরার জন্য এ সংবাদপত্র যারা প্রকাশ করছেন এ প্রবাসী তরুণরা আজ প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, প্রবাসে দেশের সম্মান উজ্জল করতে যারা প্রবাস সাংবাদিকতায় জড়িত ও বিভিন্ন বিষয়ে সাহসিকতায় ভূমিকা রাখছেন দেশ তাদের ভুলবেনা ও প্রবাসীদের ঋণ জাতি কোনদিন পরিশোধ করতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *