চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

হুইপ সকাশে পটিয়া বর্ষ বরণ উদযাপন পরিষদ

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:১৫:০১ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:১৫:০১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপিকে পটিয়া বর্ষ বরণ উদযাপন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও স্মরণিকা হৃদয়ে শিরিষতলা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া বর্ষ বরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সমন্বয়ক এড. এম. হোসাইন রানা, আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, যুবলীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব সহ নেতৃবৃন্দ। এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া হচ্ছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এক জনপথ।

এ পটিয়ার ইতিহাস ঐতিহ্যকে রক্ষার জন্য নববর্ষ মেল বন্ধনের ভূমিকা পালন করে সব সম্প্রদায়ের মাঝে। যা আগামীতেও অব্যাহত রাখতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ নীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদের সংস্কৃতিকেও সমৃদ্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *