চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

৪র্থ বারের মত গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০১:০৫:০৪ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০১:০৬:৩০

লোহাগাড়া অফিস: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য, আল্লামা ফজলুল্লাাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্টাতা সভাপতি,সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা, পুটিবিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য সহধর্মীনি নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজম খাঁন উক্ত প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নারীনেত্রী ও এমপি পতœী মিসেস রিজিয়া রেজা চৌধুরী ইতোমধ্যে অনেক উন্নয়ন মুলক কার্যক্রম হয়েছে তারই প্রচেষ্টায়।

এই আদর্শিত, সুশিক্ষিত, মেধাবী, যোগ্য নারীনেত্রীকে গৌড়স্থান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় অভিভাবক,এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী সহ লোহাগাড়ার সর্বস্থরের জনসাধারণের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। মিসেস রিজিয়া রেজা চৌধুরীর যোগ্য নেতৃত্বে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে আরো অনেক দুর এগিয়ে যাবে। উন্নয়নের মহাসড়ক এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে শিক্ষার উন্নয়ন এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *