জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১১:০০:৩১ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১১:০০:৩১
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে রঘুপতি সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকালে আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে কমিটি গঠনকল্পে এক সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুধাংশু চন্দ্র দেবনাথ,দাতা সদস্য সুমন চক্রবর্তী,অভিভাবক সদস্য মো.ইলিয়াছ,জমির হোসেন,নিতাই কর,সাইফুদ্দিন,ইয়াসমিন আক্তার,শিক্ষক প্রতিনিধি রাম প্রসাদ মল্লিক,শাহ্ আলম ও নাছিমা সুলতানা। সভায় সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রঘুপতি সেনকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য,তিনি গত দুই বছরে এ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি থেকে অনন্য অবদান রেখেছেন।