আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৫২:২৫ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৫২:২৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ইউপির গ্রাম পুলিশ মো. আবুল কাশেম দূরারোগ্য ব্যধি কম্প্রেসার সার ভিক্যাল ম্যাগ লেপ্যাথি রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। তার বড় সন্তান একটি মাদ্রাসায় উচ্চ শিক্ষায় অধ্যায়নরত আছেন। তিনি বলেন, আমার পিতাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের উপর আমার মা ও ৩ ভাই ও ১ বোনের লেখাপড়া সহ জীবন জীবিকার সবকিছু নির্ভর করে।
বর্তমানে তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে সয্যাশায়ী হওয়ায় এখন আমাদের পরিবার ধ্বংশের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে ডাক্তাররা বলেছেন, আমার পিতার চিকিৎসার জন্য সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের পরিবারে আর কোন আয়ের উৎস না থাকায় এখন আমাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমার পিতাও সঠিক চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর মুখের দিকে ধাবিত হচ্ছে। এমতাবস্থায় আমরা পটিয়ার মাটি ও মানুষের নেতা তিন তিন বার নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ সকল বিত্তবানদের কাছে মানবিক সহায়তা কামনা করছি। যোগাযোগ : ০১৮৪৮-১৪৯৮২২, ০১৮৬০-৬০৩৬০৫।