চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৪৩:১২ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৪৩:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ”চাই শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা” এই স্লোগানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা ২৪ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা কর্তকর্তা মোঃ মোতাহার বিল্লাহ’র সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে সানাউল্লাহ কাউছার, মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, রূপাঞ্জলী কর ও দ্বিজেন ধর, সনাক শিক্ষা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক অজিত কুমার মিত্র, সনাক সহ-সভাপতি শীলা দাশ, স্বজন সমন্বয়ক নুরুল ইসলাম টিআইবি’র এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ। সভায় জানানো হয় শিক্ষক, এসএমসি, শিক্ষা কর্তৃপক্ষ ও সনাকের যৌথ প্রচেষ্টায় হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। গত বছর শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাসসহ ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও অন্যান্য বিদ্যালয়েও শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। সভায় অন্যান্য বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কতিপয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়গুলোতে পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। যেসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো; সকল শিক্ষকের সরকারি নির্দেশনা মোতাবেক আগমন-প্রস্থান নিশ্চিত করা; মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য কার্যকর শিক্ষা উপকরণের ব্যবহার; প্রতি দু’মাস পর পর ফলপ্রসূ মা সমাবেশ করা; শিক্ষকদের হোম ভিজিট জোরদার করা এবং অনিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা; পরিপত্র অনুযায়ি নির্দিষ্ট সময়ের মধ্যে এসএমসি গঠন করা; প্রতিটি বিদ্যালয়ে বালক-বালিকাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা; সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জোরদার করা; প্রতিটি বিদ্যালয়ে কাবদল গঠন করা; উপ-বৃত্তি প্রাপ্তির শর্তাবলী বোর্ডে প্রদর্শন করা; বিদ্যালয়ের সকল সভায় জেন্ডার ইস্যু আলোচনায় অন্তর্ভূক্ত করা ইত্যাদি।

সভায় আল্লাই ওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা এড়ানোর জন্য সড়ক গতিরোধক বসানোর দাবীতে উপজেলা চেয়ারম্যানকে পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য প্রয়োজনে মানববন্ধন কর্মসূচি পালনে সনাকের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *