আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৩৩:০২ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৩৩:০২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ভাটিখাইনে ঐতিহ্যবাহী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত পটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারিক চৌধুরীর ৪৯তম বলি খেলা গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। এ বলি খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
এতে রানার্স আপ হয় বোয়ালখালীর কাঞ্চন বলি ও মহেশখাঁলীর রাসেল বলি। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল বারিক চৌধুরীর সুযোগ্য পুত্র জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ আবদুল বারিক চৌধুরীর কন্যা ছানোয়ারা বেগম চৌধুরী। উদ্বোধক ছিলেন ভাটিখাইন ইউপি চেয়ারম্যাম মো. বখতিয়ার। বক্তব্য রাখেন ভাটিখাইন ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন, উত্তম মেম্বার, মেম্বার জসিম উদ্দিন, জসিম উদ্দিন, মেম্বার নজরুল ইসলাম, তারিকুল আলম চৌধুরী, সাবেক মেম্বার এজাহার মিয়া, পলাশ বড়ুয়া এপোলো। এতে বক্তারা বলেন, এ অঞ্চলে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল বারিক চৌধুরীর সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে।
তিনি মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ অর্ধশত বছর ধরে তার প্রচলিত এ বলি খেলা ও বৈশাখী মেলা এ অঞ্চলের মানুষের মাঝে ঐক্য ও সম্প্রীতির মেল বন্ধন রচনা করে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।