চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলা ক্রিকেট লীগ শুক্রবার শুভ উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৩৮:১২ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৩৮:১২

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও স্পন্সর চেয়ারম্যান এমএ হাশেমের সহযোগিতায় উপজেলা ক্রিকেট লীগ কাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। ক্রিকেট লীগ সফল করতে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা ক্রিকেট লীগের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেঝ, আবুল কালাম বাবুল, পুলক চৌধুরী, শাহরিয়ার শাহজাহান, বাবলু ধর।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য উপজেলা ক্রিকেট লীগ টি-টুয়েন্টি ফরমেটে শুক্রবার বেলা ২টায় শুরু হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, স্পন্সর ও আশিয়া ইউপি চেয়ারম্যান এম,এ হাশেম। সভাপতিত্ব করবেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুল হাসান। এবারের লীগে ৭টি দল অংশগ্রহণ করছে। এ গ্রুপে নেজাম স্মৃতি স্পোটিং ক্লাব, শেখ কামাল ক্রীড়া সংসদ, সূর্য তরুণ ও বি গ্রুপে রয়েছে চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র, মনসা তরুণ সংঘ, মোহামেডান স্পোটিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র।

দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনাল খেলবে। লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রপি ছাড়াও প্রাইজমানি প্রদান করা হবে। তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ, লীগের সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেধারী এবং লীগের সেরা খেলোয়াড় ও সুশৃঙ্খল দলকে প্লেয়ার প্লে ট্রপি প্রদান করার ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *