চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া স্কুলের অভিভাবক সমাবেশে-মিজান : নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৪৮:২০ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৪৮:২০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেছেন, সামাজিক অপরাধের সঙ্গে তিনটি কারণ জড়িত। ব্যক্তি, পরিবার ও সঙ্গী। ব্যক্তির নৈতিকতার বিকাশ না হলে সে যে কোনো ধরণের সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। পরিবারের দায়িত্ব হচ্ছে ব্যক্তির নৈতিকতা বিকাশে সহায়তা করা এবং নৈতিক শিক্ষাই শিক্ষার্থীদের শিক্ষিত করা।

তিনি গতকাল বুধবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সুনিল বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো: নজরুল ইসলাম, অলক দাশ, শিক্ষক আবদুল হাফেজ, অপু চৌধুরী, আবদু চাত্তার, মো: ইলিয়াছ, অভিভাবক আবু তালেব, শর্মিলা বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *